প্রাইম ব্যাংকের সহযোগিতায় উত্তরা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেমিনার
Printed Edition
প্রাইম ব্যাংক একাডেমিয়ার সহযোগিতায় উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসি প্রোগ্রাম-২০২৬ (সিজন-১)। গত ৯ এপ্রিল উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে দিনব্যাপী এই আয়োজন করা হয়। স্কুল অব বিজনেসের উদ্যোগে এবং ইউইউ বিজনেস ক্লাবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সচেতন করা, যাতে তারা প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা পেয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
সেমিনারে প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল এমডি এবং হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং এম এনায়েম এ চৌধুরী, এসইভিপি এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, এসভিপি এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন ড. ইশরাত হোসেন শিক্ষার্থীদের জন্য ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসির গুরুত্ব তুলে ধরেন।
কী-নোট বক্তব্যে এম এনায়েম এ চৌধুরী ক্যারিয়ার উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে ডাটা সায়েন্স, এআইভিত্তিক শিক্ষা এবং যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরে তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া শায়লা আবেদিন তার পেশাগত অভিজ্ঞতা থেকে বিশেষ করে নারীদের ক্ষেত্রে, ক্যারিয়ার উন্নয়ন, ধৈর্য এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। অন্য দিকে, এম এম মাহবুব হাসান আর্থিক অন্তর্ভুক্তি এবং স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি আর্থিকভাবে সচেতন প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব আলোচনা করেন। এ ছাড়াও একটি পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ১০টিরও বেশি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। এ ছাড়া ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সোয়েব মো: শোয়েব নোমানসহ অন্যান্য সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে ড. ইশরাত হোসেন, সব অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।