ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট

Printed Edition

ইউরো নিউজ

রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াতব্যবস্থা ব্যাহত হয়েছে। এ দিকে সংযুক্ত আরব আমিরাত জুড়ে আরো ঝড় এবং বিমানবন্দরে বিলম্বের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার ভোররাত থেকে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ফলে দুবাইজুড়ে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং ভোরের আগেই পুলিশ, উদ্ধারকারী যানবাহন এবং উদ্ধারকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হয়। বেশ কয়েকটি জেলায় সংযোগস্থল, সার্ভিস রোড এবং আন্ডারপাস পানিতে ডুবে যাওয়ায় কিছু চালক আটকা পড়েছেন এবং অন্যরা তাদের গাড়ি ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন।