মনোনয়ন জমা দিলেন বিএনপির ব্যারিস্টার মীর হেলাল

Printed Edition
bangla-5
মনোনয়নপত্র জমা দিচ্ছেন মীর হেলাল উদ্দিন :নয়া দিগন্ত

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, সে দিন থেকেই নির্বাচনী মাঠের অস্থিতিশীলতা অনেকটাই কাটতে শুরু করেছে। যে দিন তিনি দেশে পা রেখেছেন, সে দিন থেকেই অনিশ্চয়তা দূর হয়েছে। দেশ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি চট্টগ্রাম-৫ আসনের স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি আলাদা নির্বাচনী ইশতেহার দেয়ার পরিকল্পনা রয়েছে।