বিশ্বকাপে ১৭০ রেফারি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ম্যাচ পরিচালনার জন্য রেকর্ডসংখ্যক ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষণা করেছে ফিফা। এবারের আসরটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন, যেখানে অংশ নেবে ৪৮টি দল এবং ম্যাচ হবে ১০৪টি।

ঘোষিত তালিকায় রয়েছেন ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল। তারা ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশের প্রতিনিধিত্ব করছেন। তিন বছরের দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে, যেখানে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে পারফরম্যান্স, ধারাবাহিকতা ও মানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।