আইআইইউসিতে এআই প্রশিক্ষণ কর্মশালা

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং আইআইইউসি হাদিস ক্লাবের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘স্মার্ট ইউজ অব এআই অ্যাজ এ লার্নিং টুল ফর শরিয়াহ স্টুডেন্টস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল কালাম। কর্মশালার প্রথম সেশনে আইটি ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ও ত্রিপলির সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো: জালাল উদ্দিন এআই টুলসের কার্যকর ও গবেষণাভিত্তিক ব্যবহার নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার লাইভ ডেমোনস্ট্রেশন ও অংশগ্রহণমূলক উপস্থাপনার মাধ্যমে এআইর স্মার্ট ব্যবহার নিয়ে সেশন পরিচালনা করেন। সমাপনী বক্তব্য রাখেন আইআইইউসি হাদিস ক্লাবের সভাপতি ড. নাজমুল হুদা সোহেল। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।