সুস্থতার পথে মির্জা আব্বাস স্পিকারের সহধর্মিণীর অবস্থা সঙ্কটাপন্ন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তিনি বর্তমানে ভেন্টিলেশনে আছেন। আজ শনিবার সকালে মেডিক্যাল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

উল্লেখ্য, অনেক দিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।

এ দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি এখন অনেকটা সুস্থ হওয়ার পথে। পরিবারের সদস্যরা আশা করছেন, চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে উনাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়েছে। তার মস্তিষ্কে অপারেশন করা হয়।