স্বাধীনতা ও জাতীয় দিবস
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন
Printed Edition
বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। লন্ডন সিটির একটি অভিজাত হোটেলের মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো এ রিসেপশন সভায় ব্রিটিশ সরকারের মন্ত্রী-এমপি-সহ দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। বিভিন্ন কূটনীতিকের অংশগ্রহণ এ অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তুলেছে। অনুষ্ঠানে ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির দলমত নির্বিশেষে সর্বস্তরের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের সাথে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উল্লেখযোগ্যসংখ্যক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন- ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, ইউকে জমিয়তের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মুনতাকিম, সহসভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহসভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহসভাপতি মাওলানা আশফাকুর রহমান, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সদস্য মাওলানা দিলওয়ার হুসাইন ও বাংলাদেশ থেকে আগত মাওলানা মুজাহিদ উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।