যুব জামায়াতের ফল উৎসব সম্পন্ন
Printed Edition
বগুড়া অফিস
জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ১৪ নং ওয়ার্ডের কাশফুল যুব স্পোর্টস ক্লাবের আয়োজনে গত শুক্রবার রাতে পুরান বগুড়া এলাকার একটি মিলনায়তনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সালাম তুহিন। যুব ও ক্রীড়া বিভাগের স্থানীয় জোন সভাপতি আবু সুফিয়ান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এরুলিয়া ইউনিয়ন জামায়াত নেতা শফিকুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম এবং সহসভাপতি আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা। প্রধান অতিথি বলেন, যুবকরাই এ দেশের আসল ভবিষ্যৎ। তাই তরুণ প্রজন্মকে মাদক, অনৈতিকতা ও সকল সামাজিক অনাচার থেকে দূরে থাকতে হবে।