এমজিআই এফএমসিজি ডিভিশনের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
Printed Edition
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি ডিভিশনের বার্ষিক সেলস কনফারেন্স কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে আয়োজিত এই কনফারেন্সে এফএমসিজি ডিভিশনের ১০টি সেলস লাইনের প্রায় এক হাজার ১০০ জন সেলস কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
‘টুগেদার উই রাইজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেলস কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, দেশের আর্থসামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে মানসম্পন্ন ও নতুন পণ্য উৎপাদন এবং সেগুলো ভোক্তাদের কাছে সহজলভ্য করতে এমজিআই আগামীতেও সম্মিলিত প্রচেষ্টায় কাজ করবে। তিনি বলেন, অভিন্ন লক্ষ্য ও দলগত শক্তিই টেকসই প্রবৃদ্ধির মূল ভিত্তি।
বিশেষ অতিথির বক্তব্যে তাহমিনা মোস্তফা বলেন, সেলস কোনো আলাদা বিভাগ নয়; ফ্যাক্টরি, সাপ্লাই চেইন, ফাইন্যান্স, ব্র্যান্ড ও অপারেশনসসহ সবাই এফএমসিজি পরিবারের অংশ। তিনি শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে ২০২৬ সালে ফ্রেশ, নাম্বার ওয়ান ও অ্যাক্টিফিট ব্র্যান্ডের বাজার নেতৃত্ব আরো সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। কনফারেন্সে কৌশলগত লক্ষ্য নির্ধারণ, বাস্তবায়ন পরিকল্পনা, টিম বিল্ডিং কার্যক্রম, সেলস চ্যাম্পিয়ন ও লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি