এমসিজির পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং আইসিসির
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অ্যাশেজে চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে মেলবোর্নে দুই দিনেই শেষ হয়েছে টেস্ট। এমসিজির উইকেট নিয়ে তীব্র সমালোচনার মুখে গতকাল রায় দিয়েছে আইসিসি। এ ভেন্যুর পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে আইকনিক এ স্টেডিয়ামটিকে।
ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর ধরে সক্রিয় থাকবে। পাঁচ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু ৬ বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়। আর ১২ ডিমেরিট পয়েন্টের সীমা অতিক্রম করলে নিষেধাজ্ঞা দুই বছরের। ম্যাচ রেফারি জেফ ক্রো পিচ নিয়ে তার পর্যবেক্ষণে বলেন, ‘এমসিজির পিচ বোলারদের জন্য খুব বেশি সহায়ক ছিল।’