বিচারপতি আমিরুল কবীর চৌধুরীসহ মরহুম সমাজকর্মীদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
Printed Edition
চট্টগ্রাম হজরত শাহ আমানত দরগাহ লেইনের তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে গত ১ মে চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফেডারেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরীসহ মরহুম সমাজকর্মীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাশার গ্র“প অব কোম্পানিজের চেয়ারম্যান অ্যান্ড সিইও এবং আলহাজ সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ আবুল বশর আবু। চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি, একুশে পদকপ্রাপ্ত মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহমদের সভাপতিত্বে ও ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সহসভাপতি ডা: এম এ মান্নান, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ হারুন শেঠ, কোষাধ্যক্ষ আলহাজ নুরুল কবির চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, বাহরুল উলুম শাহ কুতুবউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ছলাহুদ্দিন বেলাল, সাংবাদিক কামাল উদ্দিন, ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ।