ব্যতিক্রমী ইতিহাসের সামনে সেলেকাওরা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ফুটবলের বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। ১৯৩০ সালে শুরুর পর একে একে ২১ বার বসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনের জনপ্রিয় এই আসরটি। চলতি বছর ১১ জুন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। আগের ২২টি আসরের প্রতিটিতেই ছিল ব্রাজিল ফুটবল দল। আর ব্রাজিলিয়ান কোচ ছাড়াও হয়নি এর আগে কোনো বিশ্বকাপ। মাঠের ফুটবলে এবারো থাকছে ফুটবলের রাজা প্রয়াত কিংবদন্তি পেলের দেশটি। তবে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ডাগআউটে দেখা যাবে না কোনো ব্রাজিলিয়ান কোচকে। আলবেনিয়ার কোচ ছিলেন ব্রাজিলিয়ান। কিন্তু আলবেনিয়ার হারে সে আশাও শেষ।