আইকিউএসির আয়োজনে রাবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালন

Printed Edition

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬’। এবারের প্রতিপাদ্য ছিল “ওচ ধহফ ঝঢ়ড়ৎঃং : জবধফু, ঝবঃ, ওহহড়াধঃব”, যা ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাসম্পদের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। রথ্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন ও প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহা: ফরিদ উদ্দীন খান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং আইকিউএসির পরিচালকবৃন্দ। এ ছাড়াও র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে মেধাসম্পদের সুরক্ষা, উদ্ভাবনের প্রসার এবং ক্রীড়াক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।