অনূর্ধ্ব-১৫ ফুটবলে দুই লালকার্ড

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবলে গোলশূন্য ড্র করেছে রংপুর ও ময়মনসিংহ জেলা। ম্যাচ ড্র হলেও লালকার্ড হয়েছে দু’টি। রংপুরের নীরব বাবু এবং ময়মনসিংহের আতিকুর রহমানকে রেফারী লালকার্ড দেখান।