ডলারেও থাকবে ট্রাম্পের স্বাক্ষর
Printed Edition
রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যার স্বাক্ষর দেশটির মুদ্রায় দেখা যাবে। আগে ডলারে সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি থাকলেও কখনোই জীবিত-মৃত কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর ছিল না। থাকতো অর্থমন্ত্রী আর ট্রেজারারের স্বাক্ষর।
১৬৫ বছরের সে পুরনো রীতি এবার ভেঙে দেয়া হচ্ছে বলে বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার আড়াই শ’ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্প ও তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষর সম্বলিত ডলারের নোট বাজারে ছাড়ার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জুনে প্রথম এ দুইজনের স্বাক্ষর দেয়া ১০০ ডলারের নোট ছাপা হবে; এরপর ধাপে ধাপে অন্য নোটগুলোতেও এটা করা হবে।