নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-2
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ একাত্তর.

নৌকাটা ছোটখাটো কিন্তু সারা নৌকার গায়ে বিচিত্র বর্ণের জীবজন্তু, সাপখোপ, দেবদেবীর মূর্তি আঁকা।

সেই নৌকার দিকে তাকিয়ে ইনতাজ আলী নিচু গলায় বলল, ‘স্যার, নৌকার ছইয়ের ভিতর ঢুকি পড়েন। তাড়াতাড়ি। আপনারে যেন দেখতি না পায়।’

‘কেন?’

‘পরে কতিছি। আগে ঢুকি পড়েন। ওই যে দেখেন গুণীনের নৌকা।’

নাভিদ কিছুই বুঝতে পারল না। গুনীনের নৌকা মানে কী? আর তার জন্য ছইয়ের ভেতর লুকিয়ে থাকতে হবে কেন? নিজেকে বোকা বোকা লাগছে। নিজেকে ইনতাজ আলীর খেলার পুতুল মনে হচ্ছে।

সে পাশের নৌকার জুয়েলকেও ছইয়ের ভেতরে ঢুকে যেতে বলল। ও নৌকা থেকে রান্নার মৌ মৌ গন্ধ ভেসে আসছে। মেয়েমানুষের রান্নার কেরামতিই অন্যরকম। ঘ্রাণেই খিদে বেড়ে যাচ্ছে।

ইনতাজ আলী তার নৌকা নিয়ে রঙচঙে নৌকার দিকে এগিয়ে গেল। রঙচঙে নৌকার পাশে আরো একটা নৌকা কোনো ব্যাপারে রঙচঙের থেকে তালিম নিচ্ছিল। ইনতাজ আলীর নৌকা অন্য পাশে ভিড়ল। (চলবে)