কাল সোহরাওয়ার্দী উদ্যোনে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সমাবেশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শনিবারের অনুষ্ঠিতব্য এ সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা- মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো: দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা: ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা: আতিয়ার রহমান ও ডা: মারুফ শাহরিয়ার।