সাউদার্ন ইউনিভার্সিটিতে ভূমিকম্পের ঝুঁকি জাতীয় অর্থনীতিতে প্রভাব শীর্ষক সেমিনার

Printed Edition

সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি : জাতীয় অর্থনীতিতে প্রভাব শীর্ষক সেমিনার সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েট, রুয়েট ও ইউএসটিসির সাবেক ভিসি ও ভূমিকম্পন গবেষক অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। আরো উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা। ভূমিকম্প মোকাবেলায় নতুন ভবন বা অবকাঠামো নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্পবিষয়ক বিশেষ নিয়ম মেনে চলতে হবে। বিজ্ঞপ্তি।