শহীদ জিয়া স্মৃতি সংসদের আলোচনা সভা

Printed Edition
bangla-4
শহীদ জিয়া স্মৃতি সংসদের আলোচনা সভায় বক্তারা

নারায়ণগঞ্জে গতকাল রোববার শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা ও মহানগরের উদ্যোগে এক শ্রমিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, রাসেদুল ইসলাম ফয়সল চাচা। এতে প্রধান অতিথি ছিলেন তাজুল ইসলাম জাহাঙ্গির। বিশেষ অতিথি ছিলেন রজন ভূঁইয়া।

সভায় প্রধান অতিথি বলেন, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক ঠিক থাকলে মালিকও ঠিক থাকবে। বিশেষ অতিথি বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তার ন্যায্য পারিশ্রমিক দিয়ে দেয়া আমাদের উচিত। সভায় সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।