ঈদের আনন্দে মিলল শ্রীমঙ্গল প্রেস ক্লাব পরিবার
Printed Edition
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শহরের হবিগঞ্জ সড়কের বাগান বাড়ি রেস্টুরেন্টে গত শনিবার রাতে আয়োজিত এই মিলনমেলায় অংশ নেন ক্লাবের সাংবাদিকরা। ব্যস্ততা, দায়িত্ব আর পেশাগত চাপের বাইরে একটা সন্ধ্যা ঈদের আনন্দে মেতে উঠে শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিবার। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব আর আন্তরিকতায় ভরপুর এই আয়োজনে যেন ফিরে এসেছিল সেই আপন ঘরোয়া পরিবেশ। হাসি, গল্প, আড্ডা আর স্মৃতিচারণে জমে ওঠে পুরো অনুষ্ঠান। ঈদের আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহকর্মীদের সাথে ভাগাভাগি করার এই সুন্দর উদ্যোগ ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা।