হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেফতার অনলাইন অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত। মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘কথা চলবে, কলম চলবে’ ও ‘বলে যাবো, লড়ে যাবো’সহ নানা স্লোগানসংবলিত ফেস্টুন দেখা যায়।

বক্তারা বলেন, কার্টুন শেয়ার করায় হাসান নাসিমকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, অতীতে লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ঘটনাগুলোর সাথে বর্তমান ঘটনার মিল রয়েছে।

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, হাসান নাসিমকে বাসা থেকে তুলে নেয়ার ঘটনায় তারা আগের ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন। তিনি অভিযোগ করেন, গ্রেফতারের পরপরই আইনিপ্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তার জামিনও মঞ্জুর করা হয়নি। তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে বাকস্বাধীনতা দমনের অভিযোগ নতুন নয়। তার দাবি, বর্তমান সরকারও একই আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত করছে।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমের মুক্তি নিশ্চিত করা এবং লেখক, শিল্পী ও কার্টুনিস্টদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা দেশের চলমান অর্থনৈতিক সঙ্কট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সমস্যার দিকেও সরকারের দুর্বলতা দুধলতা।