চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা লিয়াকত আলীর
Printed Edition
মুহাম্মদ দিদার হোসাইন বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী নেতা মজলুম লিয়াকত আলী। গত ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, ‘আগামী রোববার (আজ, ২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব ছাড়বেন।’
ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে বিষয়টিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিয়াকত আলীর চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি বাঁশখালী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়প্রত্যাশী ছিলেন। তবে দলের প্রথম মনোনয়ন তালিকায় সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরীকে (পাপ্পা) ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেক নেতা একাত্মতা প্রকাশ করলেও লিয়াকত আলী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান আশিক ধানের শীষের প্রার্থী হতে না পেরে হতাশ হন।
এরপর থেকে মনোনয়ন পরিবর্তনের দাবিতে লিয়াকত সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।