ফের বার্সার প্রেসিডেন্ট লাপোর্তা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তো। গত পরশু অনুষ্ঠিত নির্বাচনে ৬৮ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেছেন ভিক্টর ফন্টকে। এই জয়ের ফলে আগামী ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির শীর্ষ পদে আসীন থাকবেন লাপোর্তো।