মা দিবসে ‘রঙ বাংলাদেশ’-এর বিশেষ আয়োজন
Printed Edition
মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ ‘মা দিবস’কে রাঙাতে বিশেষ কালেকশন নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’। মায়ের কোমলতা, স্নেহ আর মমতার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই আয়োজনের প্রতিটি পোশাকে।
গ্রীষ্মের উষ্ণতা ও মায়েদের স্বস্তির কথা মাথায় রেখে এবারের কালেকশনে আরামদায়ক সুতি ও হালকা ফেব্রিকের শাড়িকে প্রাধান্য দেয়া হয়েছে। নকশায় ব্যবহার করা হয়েছে টাই-ডাই, হ্যান্ডক্রাফটেড টেক্সচার এবং প্রশান্তিদায়ক স্নিগ্ধ রঙ। শাড়ি ছাড়াও সব বয়সী মায়েদের জন্য রয়েছে স্টিচ ড্রেস, সিঙ্গেল কামিজ এবং আনস্টিচ ড্রেস। প্রতিটি পোশাকের ডিজাইনে রঙ বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী মোটিফের সাথে আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে, যা মায়েদের ব্যক্তিত্বকে করে তুলবে আরো অনন্য।
পুরো কালেকশনটি তৈরি করা হয়েছে সহজ, স্নিগ্ধ ও মার্জিত স্টাইলে, যাতে প্রতিটি মা নিজেকে খুঁজে পান নিজের মতো করে। মা দিবসে প্রিয় মানুষকে একটি আন্তরিক উপহার দেয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দিতেই রঙ বাংলাদেশের এই বিশেষ উদ্যোগ।
রঙ বাংলাদেশের এই বিশেষ মা দিবস কালেকশন পাওয়া যাবে সারা দেশে ছড়িয়ে থাকা ২০টি আউটলেটেই। এ ছাড়া ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম (িি.িৎধহম-নফ.পড়স) এবং অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ‘রঙ বাংলাদেশ’। মায়ের শাড়ির ভাঁজে বা পোশাকের পরশে জড়িয়ে থাকুক আপনার কৃতজ্ঞতা ও যতেœর অনুভূতি। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ হোক রঙ বাংলাদেশ-এর পোশাকে। বিজ্ঞপ্তি।