প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

চতুর্দশ অধ্যায় : জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ

Printed Edition
Syllabus-1
প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

নূরুন নাহার লাকী

সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

সুপ্রিয় প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্দশ অধ্যায় : জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ’ থেকে আরো ৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং ২টি বিস্তৃত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন : আত্মকর্মসংস্থান বলতে কী বুঝায়?

উত্তর : আত্মকর্মসংস্থান বলতে নিজের উদ্যোগে অর্থ উপার্জন করাকে বোঝায়।

প্রশ্ন : হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : হাইব্রিড গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে।

প্রশ্ন : মানুষের দুইটি মৌলিক চাহিদার নাম লিখ।

উত্তর : মানুষের মৌলিক চাহিদাগুলো হলো- খাদ্য ও বাসস্থান।

প্রশ্ন : আদমশুমারি কী?

উত্তর : জনসংখ্যার হিসাব জানার জন্য নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোক গণনার যে ব্যবস্থা তাই আদমশুমারি।

প্রশ্ন : বর্তমানে পৃথিবীতে কত লোক বসবাস করে?

উত্তর : বর্তমানে পৃথিবীতে প্রায় ৭০০ কোটি লোক বসবাস করে।

বিস্তৃত উত্তর প্রশ্ন

প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব কী? জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদাসমূহের উপর কী ধরনের প্রভাব ফেলবে সে সম্পর্কে লিখ।

উত্তর : প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যাই হলো জনসংখ্যার ঘনত্ব।

জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে মানুষের মৌলিক চাহিদাসমূহের উপর যে ধরনের প্রভাব ফেলবে তা হলো- ১. জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে।

২. খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং জমি ইত্যাদির ঘাটতি দেখা দেবে।

৩. মানুষ সহজেই রোগে আক্রান্ত হবে।

৪. চিকিৎসা এবং শিক্ষার সুযোগ কমে যাবে।

প্রশ্ন : বনভূমির ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লিখ। বনভূমি সংরক্ষণে তোমার তিনটি পরামর্শ লিখ।

উত্তর : বনভূমির ওপর জনসংখ্যা বৃদ্ধির দু’টি প্রভাব হলো-

বনভূমি সংরক্ষণে আমার তিনটি পরামর্শ হলো-

      1. নির্বিচারে বনভূমি ধ্বংস না করা।
      2. নiতুন বনায়ন তৈরি করা।
      3. বেশি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করা।