মার্কিন দূতাবাসের উপদেষ্টা ফিরোজ আহমেদের মায়ের ইন্তেকাল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মাতা রিজিয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মরহুমা রিজিয়া খাতুনের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া শোক প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন।

রিজিয়া খাতুন গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউজ এডিটর গোলাম আহাদ ও আজকের দৈনিকের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমানের মা এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলামের নানী। রিজিয়া খাতুন পাঁচ কন্যা ও চার পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুমা জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।