আজ থেকে হকি অ্যাকাডেমি কাপ

Printed Edition
khela-4
হকি স্টেডিয়ামে ট্রফি নিয়ে ফটোসেশনে ১৩ দলের অধিনায়করা : নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল বিকেলে স্টিক আর বল হাতে ছোটাছুটি করতে দেখা গেল অনেক খেলোয়াড়কে। কেউ অনুশীলন করছেন। কেউবা ছবি তুলছেন। কেউবা কোচের নির্দেশনা শুনছেন। সবারই লক্ষ্য আজ থেকে শুরু হওয়া তৃতীয় হকি ফাইভ এ সাইড অ্যাকাডেমি কাপে অংশ নেয়া। অনূর্ধ্ব-২১ খেলোয়োড়রা এতে অংশ নিতে পারবেন। হকি অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে দেশের ১৩টি অ্যাকাডেমি এতে অংশ নিচ্ছেন। নিজ খরচেই দল গুলো ঢাকায় এসেছে। আয়োজকদের একজন আম্পায়ার সেলিম লাকী জানান, হকিতে শুধু বিকেএসপি নির্ভরতা কমাতেই আমরা এবার তৃতীয় এই আসর করতে যাচ্ছি। এরপর মেয়েদের নিয়েও টুর্নামেন্ট হবে। আগের দু’টি আসর হয়েছিল ঢাকার বাইরে।