নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

মুক্ত হলো লোহাগড়ার ২৫ পরিবারের চলাচলের পথ

Printed Edition

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে টানা প্রায় পাঁচ ঘণ্টার আলোচনার পর উভয় পক্ষের সমঝোতায় বন্ধ হয়ে যাওয়া চলাচলের রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি জানান, উভয় পক্ষের সম্মতিতে নির্মিত সীমানা প্রাচীর অপসারণ এবং জনগণের চলাচলের জন্য নতুন রাস্তার জায়গা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই প্রাচীর অপসারণের কাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপাশা মৌজার একটি জমি দীর্ঘ দিন ধরে এলাকাবাসীর যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গত ১৬ এপ্রিল সেখানে প্রাচীর নির্মাণ করায় অন্তত ২৫টি জেলে পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পেলে প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়।

ভুক্তভোগী তুষার বিশ্বাস বলেন, ‘দীর্ঘ আলোচনার পর সমস্যার সুন্দর সমাধান হয়েছে।