২০০ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরাইল

Printed Edition

আলজাজিরা

যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি জোরদার করতে ২০০ মিলিয়ন ডলারের আকাশ থেকে নিপেযোগ্য উন্নত গোলাবারুদ ক্রয়ের আদেশ দিয়েছে ইসরাইল প্রতিরা মন্ত্রণালয়। ইসরাইলি প্রতিরা প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’ এই গোলাবারুদগুলো সরবরাহ করবে।

এক বিবৃতিতে এলবিট সিস্টেমস জানিয়েছে, এ ধরনের অস্ত্র তৈরিতে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তারা দীর্ঘ দিন ধরে দেশটির প্রতিরা মন্ত্রণালয়ের সাথে কাজ করছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের উৎপাদিত এই অত্যাধুনিক গোলাবারুদগুলো ইসরাইলি বিমানবাহিনীর আকাশপথে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার। ইসরাইল প্রতিরা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্রে স্বনির্ভরতা বাড়ানো এবং যুদ্ধের প্রস্তুতি নেয়ার ল্েযই এই চুক্তি করা হয়েছে। দেশটির প্রতিরামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, এই চুক্তি দেশের অস্ত্র সরবরাহে স্বনির্ভরতা আরো জোরদার করবে। এ দিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি টেকসই সমঝোতার ল্েয ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দফার ঐতিহাসিক সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। গত বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) এই বৈঠককে কেন্দ্র করে উভয়পই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, লেবানন সরকার বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরো এক মাস বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই সংলাপ কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম কোনো সরাসরি আলোচনা। আগামী রোববার বর্তমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রোপটে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম।