আন্তর্জাতিক নার্স দিবসে সিলেট ইবনে সিনা হাসপাতালে আলোচনা সভা
Printed Edition
সিলেট ব্যুরো
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে ‘আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান নার্সিং পেশাকে মানবসেবার এক মহৎ ও সম্মানজনক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘নার্সিংসেবা শুধু একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত। আন্তরিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সাথে রোগীদের সেবা প্রদানের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।’
গতকাল মঙ্গলবার হাসপাতালের ৩য় তলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ডিএমএস কর্নেল (অব:) ডা: রুকনুল ইসলাম চৌধুরী।
হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো: জহির উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স মাছুম আহমদের যৌথ উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডিশনাল ডিএমএস মেজর (অব:) ডা: আব্দুস সালাম চৌধুরী, আইসিইউ ও সিসিইউ ইনচার্জ ডা: মোহাম্মদ মাসউদ গণি, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) অ্যান্ড ইনচার্জ বেলাল হোসাইন, ম্যানেজার (হিসাব) মো: মনিরুজ্জামান, এসএমও ডা: তোফাজ্জল হোসাইন, কাস্টমার কেয়ার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি ম্যানেজার অ্যান্ড ইনচার্জ (এইচআর) মো: ইকবাল হোসেন খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ার মো: ফয়জুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইনচার্জ নজরুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, মেট্রন মোসা: মর্জিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কাওসার আহমদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।