হাজী বদর উদ্দিন মোড়ল

Printed Edition

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসানের বাবা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হাজী বদর উদ্দিন মোড়ল (৯৫) গতকাল সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাদ আসর গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ি উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।