স্ন্যাপড্রাগন প্রসেসরে বাজারে এসেছে ইনফিনিক্স নোট-৬০ সিরিজ

Printed Edition
pro-2
স্ন্যাপড্রাগন প্রসেসরে বাজারে এসেছে ইনফিনিক্স নোট-৬০ সিরিজ

প্রযুক্তি ডেস্ক

ইনফিনিক্স বাংলাদেশে উন্মোচন করেছে নতুন নোট-৬০ সিরিজের স্মার্টফোন। এই সিরিজের দু’টি মডেল নোট-৬০ প্রো এবং নোট-৬০। প্রথমবারের মতো নোট সিরিজে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে, পাশাপাশি রয়েছে উন্নত ডিজাইন ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তি।

নোট-৬০ প্রো ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৭-এস জেন-৪ ফাইভজি প্ল্যাটফর্ম, যা উন্নত চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং আইপি-৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা যুক্ত হওয়ায় ফোনটি টেকসই ব্যবহারের জন্য উপযোগী।

নোট-৬০ সিরিজে রয়েছে ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। আছে সাড়ে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। নোট-৬০ প্রো মডেলে রয়েছে ৯০ ওয়াট দ্রুত চার্জিং। এছাড়া উভয় মডেলেই রয়েছে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। ফটোগ্রাফির জন্য নোট-৬০ সিরিজে আছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা; রয়েছে এইচডিআর ছবি, লাইভ ছবি তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি উন্নয়ন প্রযুক্তি। পাশাপাশি ওআইএস সহায়তায় স্থিতিশীল ফোরকে ভিডিও করা যায়।

নোট-৬০ প্রো মডেলের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ রঙে। অন্যদিকে নোট ৬০ মডেলের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে।