খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয়
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের সব কয়টিতে বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল। গত রোববার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ, সহসভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা নির্বাচিত হন।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন- মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ১৪টি পদে বিএনপি ছাড়া জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিতসহ চারটি প্যানেলের মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা নিকটতম প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে এক হাজার ২০২ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৬ জন ভোট দিয়েছেন।