বায়তুশ শরফের সেমিনারে বক্তারা

সম্পত্তির বিরোধ নিষ্পত্তিতে ইসলামী আইন মানা হলেও ফৌজদারিতে উপেক্ষিত

Printed Edition

চট্টগ্রাম বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে গতকাল ‘বাংলাদেশের বিদ্যমান আইন ইসলামীকরণ : সমস্যা ও উপায়’ শীর্ষক এক পার্টিসিপেটরি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ দরবারের প্রধান শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শামছুল আলম, সম্মানিত অতিথি ছিলেন আইআইইউসির সাবেক ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। মডারেটরের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের। কী-নোট স্পিকারের প্রবন্ধ উপস্থাপন করেন চবি শিক্ষক প্রফেসর ড. আহমদ আলী।

আলাচকরা বলেন, ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া বিশ্বে কখনো বৈষম্য দূর হবে না। বাংলাদেশে প্রচলিত বিচার ব্যবস্থায় বৃটিশ আমল থেকে দেওয়ানি আদালতে সম্পত্তির বিরোধ নিষ্পত্তি ও বণ্টনের ক্ষেত্রে ইসলামী আইন অনুসরণ করা হলেও ফৌজদারি আদালতে পুরোপুরি উপেক্ষিত। ন্যায়বিচার নিশ্চিতকরণে ইসলামী আইনের বাস্তবায়ন অত্যাবশ্যক। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার (চবি), সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টার অ্যান্ড লিগ্যাল সেন্টারের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

আলোচনায় অংশ নেন- প্রফেসর ড.মুহাম্মদ এনামুল হক, প্রফেসর ড. মেহাম্মদ নাছির উদ্দীন মিঝি (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)। প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হক নদভী, প্রফেসর ড.বি এম মফিজুর রহমান আজহারী, ড. মুহাম্মদ ঈসা শাহেদী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মহসীন ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলীমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাদ্দিস মাওলানা নোমান আজহারী, মুহাদ্দিস মাওলানা আফীফ ফুরকান মাদানী, মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী। মাওলানা শুয়াইব মক্কী মুহাদ্দিস, জামেয়া দারুল মাআারিফ। মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা। সেমিনারে সমন্বয়ক ছিলেন মো: শহীদুল ইসলাম, ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন। বিজ্ঞপ্তি।