ঈদে রঙ্গনে আসছে ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

Printed Edition
bino-2
ঈদে রঙ্গনে আসছে ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

বিনোদন প্রতিবেদক

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করে এই সময়ে তুমুল আলোচনায় রয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল। জনপ্রিয় এই জুটিকে নিয়ে মো: জামাল হোসেনের প্রযোজনায় এবার যুগল পরিচালক রানা-সুব্রত নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন গুণী নাট্যকার শফিকুর রহমান শান্তনু। আগামী ঈদে ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। আবুল হায়াত বলেন, ‘চয়নিকা চৌধুরীর নির্দেশনায় কিছু দিন আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন ধরেই রানা ও সুব্রত চয়নিকার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করে আসছে। তারা দুজন আবার যুগ্মভাবে নাটকও নির্মাণ করে মাঝে মধ্যে। আগামী ঈদের জন্য রঙ্গনে প্রচারের জন্য তারা এবার নির্মাণ করেছে খুব চমৎকার পারিবারিক গল্পের একটি নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটিতে অভিনয় করে আমার খুব ভালো লেগেছে। সাজ্জাদ এবং সুনেরাহ দুজনই চমৎকার অভিনয় করেছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘ঈদে বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। তবে ‘যে বাঁধন যাবে না ছেঁড়া’ নাটকটির গল্প যদিও আমাদের সমাজের বাস্তব চিত্রেরই গল্প। বাবা ও সন্তদানের গল্প। নির্মাতা যুগল চেষ্টা করেছেন উপস্থাপনায় নতুনত্ব আনার। যথারীতি নাটকে আমার সহশিল্পী সুনেরাহ। সুনেরাহর সাখে এটি আমাদেরই গল্প নাটকের জন্য ভীষণ সাড়া পাচ্ছি প্রতিনিয়ত।