কিউই দলে ডাক পেয়েছেন লিস্টার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সফরকে সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক, তার পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁ হাতি পেসার বেন লিস্টারকে।
শ্রীলঙ্কায় কিউই ‘এ’ দলের হয়ে খেলায় দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান ক্লার্ক। সম্প্রতি তিনি নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দলে জায়গা করে নিয়েছিলেন এবং চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে সিরিজেও খেলেছেন।
অন্য দিকে দলে থাকা পেসার বেন সিয়ারস ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাউয়ালপিন্ডি দলে রিপ্লেসমেন্ট হিসেবে যোগ দেয়ায় তিনি দেরিতে দলের সাথে যুক্ত হবেন। তবে টি-২০ সিরিজের জন্য তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এ দিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন পেসার উইল ও রৌরকি ব্লেয়ার থিকনার ও গ্যাস ম্যাথিউ ফিসার। সীমিত ওভারের এই সফরে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার টম লাথাম।
বাংলাদেশের জ্বালানি সাশ্রয় উদ্যোগের কারণে ম্যাচগুলোর সময়সূচিও এগিয়ে আনা হয়েছে। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল ঢাকাতে। এই সফরে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট প্রত্যাশা করা হচ্ছে, যেখানে নিউজিল্যান্ড ইনজুরির ধাক্কা সামলেও শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।