নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা
Printed Edition
নোয়াখালী অফিস
নোয়াখালীর হাতিয়াতে পারিবারিক কলহের জেরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করেছে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে গত বৃহস্পতিবার ভোর রাতের দিকে মিলন তার স্ত্রী তাজ নাহারকে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কব্জি ভেঙে যায়। মারধরের এক পর্যায়ে সকাল ৬টার দিকে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে এক পল্লীচিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্ত্রী মারা গেছে শুনে মিলন সেখান থেকে পালিয়ে যায়। নিহত তাজ নাহার উপজেলার তমরদ্দি ইউনিয়নের আব্দুল জলিলের মেয়ে এবং তিন সন্তানের জননী ছিলেন। অভিযুক্ত স্বামী মিলন একই উপজেলার আল আমিন গ্রামের হোসেনের ছেলে।