সাবেক এমপি মোসলেম উদ্দিনের ইন্তেকাল

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাবেক এমপি মোসলেম উদ্দিন শনিবার রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

তিনি তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে গতকাল তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ময়মনসিংহে জানাজা শেষে নিজ এলাকা ফুলবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।