নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
প্রিন্স আশরাফ
Printed Edition
একশ’ ছিয়ানব্বই.
নদীর চরে রঙিন কাঁকড়া। বালিহাস চরে বেড়াচ্ছে। নানারকম পাখপাখালির কলকাকলিতে মুখরিত চারপাশ। বাদরের বাদরামিও চোখে পড়ছে এ-গাছ থেকে ও-গাছে।
চারদিকে প্রকৃতির শব্দ ছাড়া যান্ত্রিকতার কোনো শব্দ নেই। এ এক অপূর্ব মুগ্ধতা! যান্ত্রিকতার কোলাহলমুক্ত অবিশ্বাস্য রহস্যময়তা! যান্ত্রিক নিস্তব্ধতা!
যান্ত্রিক নিস্তব্ধতা হঠাৎ খান খান হয়ে গেল দূর থেকে আসা একটি ট্রলার টাইপের যন্ত্রযানের শব্দে। যন্ত্রযানটিও তাদের মতো সাগরের দিক থেকে নদীতে এসেছে। তাদের দিকে টার্গেট করেই আসছে নাকি যন্ত্রযানটি?
নাভিদ একটু সতর্ক হয়ে ইনতাজ আলীকে জিজ্ঞেস করল, ‘ওই ট্রলারটা এদিকেই আসছে দেখছি। আমাদের কাছে আসছে নাকি? ব্যাপার কী?’
ট্রলারের দিকে তাকিয়ে ইনতাজ আলীর বুকের পানি শুকিয়ে গেল। তাকেই ধরতে আসছে নাকি? (চলবে)