বিচারপতি মোহাম্মদ আনসার আলী

Printed Edition

প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ (৫ জুলাই)। ১৯৯৫ সালের এই দিনে তিনি মারা যান। তিনি ১৯৬২ সালে ঢাকায় তৎকালীন হাইকোর্টে আইন পেশায় যোগ দেন। ছাত্রাবস্থায় মহান ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন। এ ছাড়া ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামেও সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে মরণোত্তর ‘মাতৃৃভাষা পদক’ পেয়েছেন।

তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, তৎকালীন রংপুর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দু’বার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহ-সভাপতি ছিলেন। তার ছোট ছেলে বিচারপতি আহমেদ সোহেল বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত আছেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে কবর জিয়ারত এবং নওগাঁয় গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, কুরআনখানি ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি