কাজাখস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার সহায়তা
Printed Edition
আনাদোলু
কাজাখস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যয়ের ৮৫ শতাংশ অর্থ ঋণ হিসেবে প্রদান করবে রাশিয়া। গতকাল মঙ্গলবার কাজাখস্তানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলমাসাদাম সাতকালিয়েভ এই তথ্য নিশ্চিত করেছেন।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান যে প্রকল্পের বাকি ১৫ শতাংশ অর্থ কাজাখস্তান সরকার নিজে বহন করবে। তিনি আশ্বস্ত করে বলেন যে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ক্ষেত্রে অর্থায়নের কোনো সমস্যা হবে না। একটি নির্ধারিত ফর্মুলা অনুযায়ী রুশ ফেডারেশন কাজাখস্তান সরকারকে এই আন্তঃরাষ্ট্রীয় ঋণ প্রদান করবে। সাতকালিয়েভ জানান যে বর্তমানে এই সংক্রান্ত আন্তঃসরকারি চুক্তিগুলো চূড়ান্ত করার কাজ চলছে।