গণআকাক্সক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার
Printed Edition
খুলনা ব্যুরো
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পার্লামেন্টে একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বা¯বায়নের পথ তৈরি করতে হবে। জাতিকে সঙ্কটে ফেলে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দেয়া উচিত নয়।
তিনি বলেন, জনগণের আকাক্সক্ষাই হচ্ছে আসল আইন ও শক্তি। সংবিধানের মূল চেতনায়ও জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। দেশের বেশির ভাগ মানুষ জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এটিকে উপেক্ষা করা হলে তা জনগণের মতামতের বিরোধী হবে। তিনি অতীতের স্বৈরাচারী শাসনের সমালোচনা করে বলেন, জনগণের দাবিকে দমন করার চেষ্টা থেকেই নতুন আন্দোলনের জন্ম হয়েছে। এমন পরিস্থিতি এড়াতে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি দেশবাসীকে গণআকাক্সক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গতকাল শুক্রবার নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উপজেলা, থানা আমির ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে শিবিরে বক্তৃতা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি ও মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম। দারসুল কুরআন পেশ করেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায়। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট হয়েছে জনগণের কাছে তা স্পষ্ট। জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয়া হয়েছে। এরপরও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে কষ্ট চাপা দিয়ে ফলাফল মেনে নিয়েছে জামায়াত। তার মানে এই নয় আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে মেনে নেবো। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে এক্সট্রাঅর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফায়সালা আল্লাহই করবেন।
দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, পাঁচ বছর ভেজাল ধরার ইলম অর্জন করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।
নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল। কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জুলাই সনদ কী, বাড়ির কাজের মেয়েরাও বোঝে। শুধু বিএনপি বোঝে না।
গতকাল সকাল ১০টায় দলের কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের বৈঠকে সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও এ টি এম গাউসুল আযম হাদি, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মুহাম্মদ আমিনুল ইসলাম, স ম এনামুল হক, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, গোলাম মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, আশরাফুল আলম ও আব্দুর রব।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বিভিন্ন পেশার শ্রমিক নেতাদের সম্মানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর শাখা আয়োজিত ঈদ প্রতি সমাবেশে জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।