নিউমুসলিম এইডের উদ্যোগে নওমুসলিমদের ঈদ আনন্দ অনুষ্ঠান

Printed Edition

দাওয়াতুল ইসলাম বাংলাদেশ (নওমুসলিম বিভাগ)-এর তত্ত্বাবধানে পরিচালিত নওমুসলিমদের দ্বীনি পরিচর্যা কেন্দ্র নিউমুসলিম এইড ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন নওমুসলিম পরিবারের সদস্যদের নিয়ে ‘নওমুসলিমদের ঈদ আনন্দ’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঢাকার মিরপুর-১০ এর ফকিরবাড়ি মার্কেটে অবস্থিত মাদরাসাতুদ দাওয়ায় ফাউন্ডেশনের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানে দুই শত নওমুসলিম নারী-পুরুষ অংশ নেন।পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধমে অনুষ্ঠান শুরুর পর নওমুসলিম ভাইবোনরা তাদের ইসলাম গ্রহণের বাস্তব অভিজ্ঞতা ও হৃদয়স্পর্শী ঘটনা তুলে ধরেন। এরপর নওমুসলিম ভাইবোন এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন খেলাধুলায় আংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকে বাসা থেকে নানা সুস্বাদু খাবার নিয়ে আসেন। ফলে সেখানে এক পারিবারিক ও আন্তরিক সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করে। এস ইউ এস টির নওমুসলিমা আয়েশার আয়োজন অনুষ্ঠানকে আরো আনন্দ ঘন করে। সবার জন্য সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে তা শেষ হয়।

উল্লেখ্য, নিউমুসলিম এইড ফাউন্ডেশন নওমুসলিমদের আশ্রয়, শিক্ষা, আইনি সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক কল্যাণে কাজ করছে। বিজ্ঞপ্তি।