সেমির পথে এগিয়ে অ্যাস্টন ভিলা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গত পরশু বোলোগনাকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। এতে সেমির পথ অনেকটা প্রসারিত হলো দলটির। এফসি পোর্তের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে নটিংহ্যাম ফরেস্ট। নিজেদের মাঠে সেল্টা ভিগোকে ৩-০তে হারিয়েছে ফ্রেইবুর্গ। ব্রাগাকে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে রিয়াল বেটিস।