ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং এই প্রতিষ্ঠানের প্রতি জনমানুষের আস্থা আরও বৃদ্ধি করতে কর্মকর্তাদের প্রচেষ্টা চালাতে হবে। গ্রাহকরাই হলো ব্যাংকের প্রাণ, তাই তাঁদের সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের প্রধান ল্য। সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তা তাৎণিক সমাধানের চেষ্টা করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের এই ব্যাংকটিকে নিজের মনে করতে হবে। যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করা হবে, তখন সেবার মান এবং কাজের গতি বহুগুণ বেড়ে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকার ৩টি জোন ও ৫টি করপোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান।
ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো: আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো: আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনের প্রধানগণসহ সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।