টাইব্রেকারে হারল নয়া দিগন্ত

Printed Edition
khela-1
টাইব্রেকারে হারল নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক

৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে প্রতি বছরের ধারাবাহিকতায় আবারো শুরু হলো কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে গতকাল প্রথম রাউন্ডের খেলায় ক্রিকফ্রেঞ্জির কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে নয়া দিগন্ত ফুটবল দল। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। এ ছাড়া প্রথম রাউন্ডে জয় পেয়েছে দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি, বাংলা ভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার ও এনটিভি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- বাফুফের সহসভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন, যুগ্ম সম্পাদক আরাফাত যুবায়ের, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব ইয়াসির হাসান রাব্বি। স্পন্সর স্কয়ার টয়লেট্রিজের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ।

উদ্বোধনীতে আমিনুল হক বলেন, ‘আমি আপনাদেরই একজন। আপনারা মাঠে বসে লেখার মাধ্যমে কাজ করছেন, আর আমরা এই মাঠে খেলে আপনাদেরকে লেখার সুযোগটি তৈরি করে দিয়েছি। বর্তমান সরকারের ক্রীড়াঙ্গন নিয়ে যে কর্মপরিকল্পনা রয়েছে, আমি মনে করি সেই পরিকল্পনায় আপনারাও আমার সহযোদ্ধা।’