ঢাবি’র সিনেট সদস্য হলেন ফজলুল হক মিলন
Printed Edition
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর-৫ আসনের এমপি এ কে এম ফজলুল হক মিলন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ঢাকা বিশ^বিদ্যালয় আইন ১৯৭৩ এর আর্টিক্যাল ১০(১)(ই) ধারা অনুযায়ী ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার তাদের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে সংসদের স্পিকার কর্তৃক ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য মনোনয়ন প্রদান করেন। অন্য সিনেট সদস্যরা হলেন ঢাকা-২ আসনের সাংসদ মো: আমান উল্লাহ আমান, নরসিংদী-১ আসনের সাংসদ খায়রুল কবির খোকন, মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মো: কামরুজ্জামান এবং সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ মো: আমিরুল ইসলাম খান।
এ কে এম ফজলুল হক মিলন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার রাজনৈতিক সহকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা এ অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। এ খবরে গাজীপুর তথা কালীগঞ্জের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখায় তাকে ঢাবির সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার জানান, ঢাবির সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শিক্ষা ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে দায়িত্ব পালনে আরো বেশি কাজ করার অনুপ্রেরণা পাবেন।