৩ বিভাগে নতুন কমিশনার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানাগেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো: আবদুল্লাহ হারুন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার করা হয়েছে। এ ছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতরের মহাপরিচালক মো: মশিউর রহমান।
গত ১৯ এপ্রিল গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এরপর তারা অবসরে যান। এর আগে গত ২৫ মার্চ খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো: মোখতার আহমেদ কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি দিলে বিভাগীয় কমিশনারের পদটি শুন্য হয়।