ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্ট প্রতিনিধিদের সাথে চবি ভিসির মতবিনিময়
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সাথে শনিবার ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে আগত প্রতিনিধিদল চবিতে চলমান তিনটি প্রজেক্টের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান, ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট টবি লিনডেন, ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র কনসালট্যান্ট ড. মো: মাহমুদুল হক, হিট প্রজেক্টের ডিরেক্টর প্রফেসর ড. আসাদুজ্জামান, হিট প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর মো: শহীদুল ইসলাম এবং চবি পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আলতাফ-উল-আলম। বিজ্ঞপ্তি।