নরসিংদীতে ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ
Printed Edition
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এক কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত বার্ষিক সমাপনী পর্যালোচনা সভায় এ দাবি পরিশোধ করা হয়। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের দাবির চেক হস্তান্তর করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো: আবুল কাসেম, এসভিপি মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বৃহত্তর বি-বাড়ীয়া, সিলেট ও নরসিংদী এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ছয় হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের কাঠামোগত উন্নতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল লাইফের কর্মীরা অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। ফলে জনগণের মাঝে ন্যাশনাল লাইফের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এটা কর্মীদের অবদান। তিনি বলেন, আগামীতে বিশ্বের বিভিন্ন স্থানে ন্যাশনাল লাইফের কার্যক্রম চালু করা হবে। বীমার নবায়ন প্রিমিয়াম সংগ্রহে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো: কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ গত ৫ বছরে ব্যবসায়িকভাবে ব্যাপক সফলতা অর্জন করেছে। আমরা এ পর্যন্ত ৭২ লাখ লোককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত। ফলে আমরা ১ঘণ্টায় বীমার দাবি পরিশোধ করতে পারি। তিনি আরো বলেন, এক সময় বীমা উপেক্ষিত হলেও এখন তা বদলে গেছে। বীমা এখন শ্রেষ্ঠ পেশা হিসেবে স্থান করে নিয়েছে। আগামী ৫ বছরে ন্যাশনাল লাইফের বীমা সেবা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। বিজ্ঞপ্তি।